যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো ‘অধীনস্থ দেশ’ নয়।
বেন-গভির তার পোস্টে বলেন, আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমরা এই চুক্তির অংশীদার নই যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না এবং এটি আমাদের কোনোভাবেই কোনো কিছু মানতে বাধ্য করে না।
হিজবুল্লাহর সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত কোনো ধরনের আপস না করার ঘোষণা দেন ইসরায়েলি এই মন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন যে, ইসরায়েলি যোদ্ধারা যে সমস্ত অঞ্চল দখল করেছে এবং সন্ত্রাসীদের অবকাঠামো থেকে মুক্ত করেছে, সেখান থেকে কোনোভাবেই পিছু হটা যাবে না।
তিনি আরও বলেন, আমরা এমন পরিস্থিতিতে ফিরে যেতে পারি না যেখানে হাজার হাজার সন্ত্রাসী উত্তর জনপদ সীমানায় অবস্থান করবে। ইসরায়েল রাষ্ট্রের ওপর কোনো ধরনের হামলার মুখে আমরা এক মুহূর্তের জন্যও চুপ থাকতে পারি না।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির বিপক্ষে বেন-গভিরের এমন কঠোর অবস্থান ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। সূত্র: আল জাজিরা
ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকত না: ট্রাম্প
মার্কিন-ইরান চুক্তিতে থাকছে যেসব বিষয়