ঢাকা-নারিতা (জাপান) রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালুর সময়সীমা কিছুটা পিছিয়ে যাচ্ছে। আগামী ৩০ জুনের মধ্যে এই রুটে ফ্লাইট চালুর কথা থাকলেও তা পুনর্নির্ধারণ করে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে ফের চালু হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা।
সোমবার (১৫ জুন) দুপুরে তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী আফরোজা খান রিতা জানান, আগামী ৩০ জুনের মধ্যে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয় (সিকিউরিটি ইস্যু) পর্যালোচনা করার জন্য জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে আরও ৪৫ দিন সময় চেয়েছে।
জাপান কর্তৃপক্ষের এই আবেদনের পরিপ্রক্ষিতেই বাংলাদেশ সরকারকে ফ্লাইট চালুর সময়সীমা বাড়াতে হচ্ছে। তবে সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে এই রুটে সফলভাবে ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
১৬ জুন হোক গণমাধ্যমের স্বাধীনতা দিবস: তথ্যমন্ত্রী