মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মোবাইলে দেখবেন যেভাবে

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:০০ এএম

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের মঞ্চে নতুন অভিযানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। শিরোপাধারীদের সামনে এবার প্রথম পরীক্ষা আলজেরিয়া। তবে শুরুটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, এটিকে ভাগ্য নির্ধারণী ম্যাচ হিসেবে দেখতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। 

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। 

এদিকে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও অধীর অপেক্ষায় আছেন ম্যাচটি ঘিরে। দেশের টেলিভিশন দর্শকেরা বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। 

পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও থাকছে ম্যাচ দেখার সুযোগ। টফি, বায়োস্কোপ, মাই রবি ও আইস্ক্রিনের মতো ডিজিটাল মাধ্যমে নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যাবে আর্জেন্টিনা-আলজেরিয়ার লড়াই।

HN
আরও পড়ুন