বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার ম্যাচে গোলপোস্টে দাঁড়িয়েছিলেন লুকা জিদান। হজম করেছেন একে একে মেসির তিন তিনটি গোল। এর মধ্যেই অনেক দর্শকের নজর কেড়েছে তার মুখে থাকা কালো রঙের বিশেষ ফেস মাস্ক। অনেকেই এটিকে স্টাইলের অংশ মনে করলেও এর পেছনে রয়েছে একটি গুরুতর চোটের গল্প।
ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা বর্তমানে স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলেন। গত এপ্রিলের শেষ দিকে ক্লাবের একটি ম্যাচে সংঘর্ষের ঘটনায় তার চোয়াল ও থুতনিতে গুরুতর আঘাত লাগে। পরীক্ষায় মুখের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে, যা সাধারণত দীর্ঘ পুনর্বাসন ও অস্ত্রোপচারের দাবি রাখে।
কিন্তু সামনে ছিল বিশ্বকাপ। তাই দীর্ঘ সময় মাঠের বাইরে না থেকে চিকিৎসকদের পরামর্শে বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থা বেছে নেন তিনি। তার জন্য তৈরি করা হয় কার্বন ফাইবারের একটি বিশেষ ফেস মাস্ক, যা মুখের ক্ষতিগ্রস্ত অংশকে অতিরিক্ত সুরক্ষা দেয় এবং নতুন আঘাতের ঝুঁকি কমায়।
বিশ্বকাপের আগে নিজের শারীরিক অবস্থা নিয়ে লুকা জানিয়েছিলেন, তিনি এখন পুরোপুরি সুস্থতার পথে। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন এবং মাঠে নামতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
২৮ বছর বয়সী এই গোলরক্ষক ফ্রান্সে জন্ম নিলেও পারিবারিক শিকড়ের টানে আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নেন। গত বছর থেকেই তিনি মরুভূমির শেয়ালদের জার্সিতে খেলছেন।
তিন তারকার গোল উৎসবে রঙিন বিশ্বকাপ
জর্ডানকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার
রেকর্ডবুকে নতুন গল্প লিখলেন মেসি