বিয়ের সাজে নজর কাড়লেন বুবলী

আপডেট : ২০ জুন ২০২৬, ০২:১৭ পিএম

অভিনেত্রী শবনম বুবলী সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে বিয়ের সাজে দেখা গেছে। তবে এটি তার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নয়, বরং একটি ব্র্যান্ডের প্রচারণামূলক শুটিংয়ের অংশ।

এর আগে তিনি জানান, তার ও শাকিব খান-এর সংসারে দ্বিতীয় কন্যাসন্তান এসেছে, যার নাম রাখা হয়েছে শারলিন খান। এই বিষয়টি নিয়ে শাকিব খান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

নতুন ছবিতে বুবলীকে বেগুনি রঙের ভারী নকশার লেহেঙ্গা, সাদা গয়না এবং কপালে টিকলি পরে দেখা যায়। তার হাস্যোজ্জ্বল উপস্থিতি ভক্তদের দৃষ্টি কাড়ে এবং সামাজিক মাধ্যমে প্রশংসা ছড়ায়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।”

পোস্টে অনেকে তার সাজের প্রশংসা করলেও কেউ কেউ নবজাতক সন্তানের ছবি প্রকাশের বিষয়েও জানতে চেয়েছেন। তবে এ বিষয়ে তিনি এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।

উল্লেখ্য, সর্বশেষ তাকে দেখা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র "পিনিক" এ, যেখানে তার সহশিল্পী ছিলেন আদর আজাদ।

AM/YA
আরও পড়ুন