উনদাভের জোড়া গোল

পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নকআউটে জার্মানি

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:২৬ এএম

টরোন্টোতে আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নকআউটে পৌঁছে গেছে জার্মানি। বদলি নেমে দলের ত্রাতা হলেন ডেনিজ উনদাভ। 

খেলার ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে পিছিয়ে পড়া জার্মানি ৬৮ মিনিটে সমতায় ফেরান উনদাভ। এরপর যোগ করা সময়ে আবার জার্মানির হয়ে গোল করলেন সেই উনদাভ। 

শেষ পর্যন্ত তার করা জোড়া গোলেই টরোন্টোতে আইভরিকোস্টকে ২–১ ব্যবধানে হারালো চারবারের সাবেক জার্মানি।

বদলি হিসেবে নেমে গুরুত্বপূর্ণ সময়ে গোল করার জন্য উনদাভ ইতিমধ্যেই পরিচিত। 

আর এবারও তিনি প্রমাণ করলেন, ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা আছে তাঁর। অন্যদিকে ম্যাচে দারুণ খেলেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে আইভরিকোস্টের।

এর আগে পিছিয়ে থাকার পর সমতা ফেরায় জার্মানি। ৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতাসূচক গোলটি করেন ডেনিজ উনদাভ।

আইভরিকোস্টের বিপক্ষে ১ গোলে পিছিয়ে, বিরতিতে জার্মানি

 

টরোন্টোতে আইভরিকোস্টের বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে জার্মানিরা। প্রথমার্ধের ৩০ মিনিটের সময় একমাত্র গোলটি করেছেন আইভরিকোস্ট তারকা ফ্রাঙ্ক কেসি। 

কাই হাভার্টজ ভেবেছিলেন, তিনি জার্মানির সমতাসূচক গোলটি করে ফেলেছেন। কিন্তু গোল উদ্‌যাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন। কারণ, তার কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।

টরন্টোয় ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে গেলো আইভরিকোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে গোল করেন কেসি।

২০০৬ সালের পর বিশ্বকাপে আর কখনো টানা দুটি ম্যাচ জেতেনি জার্মানি। এবার তাদের সামনে সুযোগ আছে সেই ইতিহাস বদলানোর। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেওয়া জার্মানির প্রতিপক্ষ এখন আইভরিকোস্ট। 

টরোন্টোর এই ম্যাচটিতে জিতলে ইতিহাস বদলানোর পাশাপাশি নকআউটও নিশ্চিত হবে জার্মানির। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি। তবে এবার বোধহয় গল্পটা বদলাতে যাচ্ছে।

অন্যদিকে আইভরিকোস্ট নিজেদের প্রথম ম্যাচে ১–০ গোলে হারায় ইকুয়েডরকে।

HN
আরও পড়ুন