ভারতের উত্তরাঞ্চলীয় লখনউ শহরের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী রয়েছেন।
সোমবার (২২ জুন) শহরের আলিগঞ্জের একটি ভবনে আগুন লাগে।
ভবনের নিচতলায় একটি পোষা প্রাণীর দোকান ও পশু চিকিৎসাকেন্দ্র রয়েছে। এছাড়া ওপরের তলাগুলোতে একটি কোচিং সেন্টার ও অ্যানিমেশন স্টুডিও ছিল।
অগ্নিকাণ্ডের পর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, ‘ঘটনাস্থল থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের ভবনের পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়। ধোঁয়া অপসারণে এক্সহস্ট ফ্যান ব্যবহার করা হয় এবং জরুরি সেবাকর্মীরা ভবনের বিভিন্ন কক্ষ ও শৌচাগারে জীবিতদের অনুসন্ধান করেন।
অ্যানিমেশন স্টুডিওর কর্মী মোহাম্মদ আসিন জানান, ‘দুপুরের খাবারের বিরতি শেষে কর্মীরা কাজে ফিরছিলেন। ঠিক তখনই আগুন লাগার খবর পান।’
তিনি বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম এটি ছোটখাটো অগ্নিকাণ্ড, কিন্তু বের হওয়ার চেষ্টা করার আগেই কক্ষ ও চলাচলের পথ ধোঁয়ায় ভরে যায়।’
উল্লেখ্য, গত ৩ জুন ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হন। নিহতদের মধ্যে বিদেশী নাগরিকও ছিলেন। সূত্র : এপি
বিশ্বকাপে ১৭তম গোল, সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির
বজ্রপাতের আশঙ্কায় ফ্রান্স–ইরাক ম্যাচ স্থগিত
এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স, বিরতিতে