ডেঙ্গু প্রতিরোধে উচ্চপর্যায়ের বিশেষ টাস্কফোর্স গঠন

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একটি উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন করেছে সরকার। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গুরুত্বপূর্ণ এই সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন গঠিত এই ১৯ সদস্যের টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখার উপসচিবকে। উচ্চপর্যায়ের এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের প্রতিনিধি, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং "ইম্পুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট"-এর প্রকল্প পরিচালক।

এই টাস্কফোর্সের মূল কার্যপরিধির মধ্যে রয়েছে জাতীয় কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা। এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় সাধন করার দায়িত্বও পালন করবে এই কমিটি। মাঠ পর্যায়ের কার্যক্রমের সামগ্রিক অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় কমিটিকে অবহিত করার পাশাপাশি মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ দেখা দিলে তা নিরসনে এই টাস্কফোর্স

Attr
আরও পড়ুন