পর্তুগাাল ৩ : ০ উজবেকিস্তান
পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ম্যাচের পারফরম্যান্সের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ।
তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সেই সমালোচনার কড়া জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ।
মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল করে দলকে চালকের আসনে বসিয়েছেন তিনি।
ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের চমৎকার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও পর্তুগালের পক্ষে ম্যাচের তৃতীয় গোলটি করেন সিআরসেভেন।
এই গোলের মাধ্যমে পর্তুগালের ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন রোনালদো।
বিশ্বকাপে এতদিন ৯ গোল নিয়ে পর্তুগালের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এককভাবে ছিল কিংবদন্তি ইউসেবিওর।
মঙ্গলবার তাকে ছাড়িয়ে বিশ্বকাপে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ।
এর ফলে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপে গোল করেই নতুন বিশ্বরেকর্ড রোনালদোর
রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগিজদের গোল উৎসব