২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক, এবারও খেলছেন । ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
২৩ জুন মাঠে নেমে পর্তুগিজ এই মহাতারকা জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়েন।
টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের।
রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি।
ইরানের বিপক্ষে সেই গোলটি আসে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।
বিশ্বকাপের আসরের হিসেবে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ।
সেই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিক করেন তিনি।
রোনালদোর হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট ৪ গোল।
এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।
ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি।
ইরানের জন্য নিয়ম পরিবর্তন যুক্তরাষ্ট্রের
রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগিজদের গোল উৎসব
৩–০ ব্যবধানে এগিয়ে বিরতিতে পর্তুগাল
শেষ ৩২-এর টিকিটের খোঁজে ইংল্যান্ড-ঘানা