বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ১৩ সমঝোতা স্মারক সই

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় বিকাল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই উচ্চপর্যায়ের বৈঠকটি সম্পন্ন হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৈঠক শুরুর বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আরও ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া প্রতিনিধি দলে আরও অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

Attr/AHA
আরও পড়ুন