সিংড়ায় ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
নাটোরের সিংড়ায় শেরকোল ইউনিয়নের নীলচরা পুঠিমারী গ্রামের পারিবারিক কলহের জেরে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনজিল (৬০) ওই গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে।
 
​শনিবার (২৭ জুন) ভোরে উপজেলার নীলচরা পুঠিমারী গ্রামের বিলের মধ্যে এ ঘটনা ঘটে।
 
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার মনজিল বাড়ির পাশে বিলের মধ্যে যান। সেখানে আমগাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
​সকালে স্থানীয় লোকজন গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখে সিংড়া থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে সিংড়া থানা পুলিশ মরদেহের উদ্ধার করে। 
​সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
MCH/AHA
আরও পড়ুন