প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই, ২০২৬) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এই উচ্চপর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের প্রশাসনিক কাঠামো সংস্কার ও পুনর্বিন্যাস-সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদন নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের এই ১২১তম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
সিন্দুকের চেয়ে সাইবার সুরক্ষা বেশি জরুরি: তথ্যমন্ত্রী
দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন