বেলজিয়ামের বিপক্ষে ১-০ তে এগিয়ে বিরতিতে সেনেগাল

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৩:০৪ এএম

সিয়াটলে স্বস্তি নিয়ে বিরতির জন্য মাঠ ছেড়েছে সেনেগাল। ২৫ মিনিটে করা হাবিব দিয়ারার গোলে আফ্রিকান দলটি এগিয়ে ১–০ ব্যবধানে।

গোল না পেলেও বেলজিয়াম অবশ্য খুব খারাপ খেলেনি। ৫১ শতাংশ বলে দখল, সেনেগালের বক্সে ১৬টি টাচ আর ৫টি শট মিলিয়ে যথেষ্টই আক্রমণাত্মক খেলেছে বেলজিয়াম।

বেলজিয়ামের বিপক্ষে ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে গেছে সেনেগাল। 

বাঁ দিক থেকে দুর্দান্ত এক বাঁকানো ক্রস বাড়ান সাদিও মানে। সেই বলে ইসমাইলা সারের হালকা ছোঁয়ায় নেওয়া হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।

তবে তাতেও কোনো সমস্যা হয়নি। ফিরে আসা বলে সবার আগে পৌঁছে সহজেই জালে পাঠিয়ে দেন হাবিব দিয়ারা, আর তাতেই কাঙ্ক্ষিত লিড পেয়ে গেছে সেনেগাল।

বেলজিয়াম শুরুর একাদশ

থিবো কোর্তোয়া; টিমোথি কাস্টান, ব্র্যান্ডন মেচেল, আর্থার থিয়েট, ম্যাক্সিম ডি কুইপার; ইউরি টিলেমানস, হ্যান্স ভানাকেন; জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইন, লিয়ান্দ্রো ট্রোসার্ড; চার্লস ডি কেটেলারে।

সেনেগাল শুরুর একাদশ

মরি দিয়াও; ক্রেপিন দিয়াত্তা, পাথে সিস, মুসা নিয়াখাতে, ইসমাইল জ্যাকবস; হাবিব দিয়ারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে; ইলিম্যান এনদিয়ায়ে, সাদিও মানে, ইসমাইলা সার।

HN
আরও পড়ুন