যুক্তরাষ্ট্র ১ : ০ বসনিয়া
ম্যাচের ৪৫তম মিনিটে গোলের দেখা পেল যুক্তরাষ্ট্র। গোল করেছেন ফ্লোরিয়ান বালোগান।
মালিক টিলম্যান তাঁকে বল পাস দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বল বসনিয়ার দুজন খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত বালোগানের পায়েই এসে পড়ে।
গোলরক্ষক ভাসিলজকে একা পেয়ে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার শট নিতে কোনো ভুল করেননি। ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
বসনিয়া ও যুক্তরাষ্ট্রের শেষ ষোলোর লড়াই শুরু
যুক্তরাষ্ট্র ০ : ০ বসনিয়া
প্রথমার্ধের ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। তবে ২৪ মিনিটের এই খেলায় যুক্তরাষ্ট্রই দাপট দেখিয়েছে বেশি।
৭৮ শতাংশ বল ছিল স্বাগতিকদের দখলে। দুটি শট অবশ্য নিয়েছেন পুলিসিকরা, তবে লক্ষ্যে রাখতে পারেননি।
দুই দলের আগের মুখোমুখি লড়াইয়ে যুক্তরাষ্ট্র অপরাজিত রয়েছে। এই ম্যাচের জয়ী দল আগামী ৬ জুলাই সিয়াটলে বেলজিয়ামের মুখোমুখি হবে।
যুক্তরাষ্ট্র স্কোয়াড: ফ্রিস; ফ্রিম্যান, রিচার্ডস, রিম; ডেস্ট, অ্যাডামস, টিলম্যান, এ. রবিনসন; ম্যাককেনি, পুলিসিক, ব্যালোগুন।
বসনিয়া ও হার্জেগোভিনা স্কোয়াড:
নিকোলা ভাসিলজ; অমর ডেডিক, নিকোলা ক্যাটিক, স্টেজেপান রাডেলজিক, তারিক মুহারেমোভিচ, সিড কোলাসিনাক; ইভান সানজিক, আরমিন গিগোভিচ, কেরিম আলাজবেগোভিচ; এরমেডিন ডেমিরোভিচ, এডিন জেকো