জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, থাকবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৩ এএম

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এই স্মরণসভা শুরু হবে। এর আগে গতকাল শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেল।

ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বা বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ নামক সংগঠন।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৯ দিনব্যাপী বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। গত বৃহস্পতিবার ঘোষিত এই কর্মসূচির শেষ দিন অর্থাৎ আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই ৯ দিনের কর্মসূচি শুরু হবে এবং তা শেষ হবে ৩ আগস্ট শহীদ মিনারের ছাত্র সমাবেশের মধ্য দিয়ে। পুরো কর্মসূচি জুড়েই জুলাই অভ্যুত্থানের বীরত্ব ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি চারণ করা হবে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত