ইরানের ১২ দিনের ও ৪০ দিনের যুদ্ধের সময় দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর জীবনযাত্রা ও যুদ্ধকালীন কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেছেন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কমান্ডার।
তিনি জানান, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দলের সদস্যরা দিনরাত বিরতিহীনভাবে দায়িত্ব পালন করেছেন। দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে তাঁদের টানা কয়েক সপ্তাহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। সহযোদ্ধাদের কেউ কেউ প্রিয়জনদের হারিয়েছেন, আবার অনেক সহকর্মী যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন।
কমান্ডারের বর্ণনায় উঠে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, পুরোনো প্রজন্মের অস্ত্রের ব্যবহার এবং দেশটির বিশাল ক্ষেপণাস্ত্র মজুতের বিষয়টি। পাশাপাশি নতুন করে উদ্ভাবিত এমন কিছু অস্ত্রের প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি, যেগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি।
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় নিয়োজিত সদস্যদের আত্মত্যাগ, দায়িত্ববোধ ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন ওই কমান্ডার। দেশের প্রতিরক্ষায় তাঁদের অঙ্গীকার এবং ইরানের সাধারণ মানুষের সঙ্গে তাঁদের গভীর সংযোগের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন তিনি।
অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, বাড়ছে উদ্বেগ