‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহত বীর যোদ্ধাদের সম্মানে বিশেষ ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে আবেগঘন পরিবেশে এই জুলাই স্মৃতি স্মারক গ্রহণ করেন। এরপর পর্যায়ক্রমে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে গুরুতর আহত আল মিরাজ এবং বীর জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালক জানান, সময়ের সীমাবদ্ধতার কারণে আজ সম্মেলনে উপস্থিত প্রতিনিধি হিসেবে মাত্র কয়েকজন মঞ্চে এসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি এই স্মৃতি স্মারক গ্রহণ করেছেন। তবে জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত পরিবারের সকল সদস্যের জন্যই এই বিশেষ স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে। পরবর্তীতে একটি নির্ধারিত ও সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেশের প্রতিটি শহীদ পরিবার এবং আন্দোলনে আহত যোদ্ধাদের কাছে অত্যন্ত মর্যাদার সাথে এই স্মারকগুলো পৌঁছে দেওয়া হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে সরকারের এই উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান।
জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকারের উদ্যোগ
ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনের সময় নির্ধারণ