চুয়াডাঙ্গার ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ আটক ১

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে একজনকে আটক করেছে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) সদস্যরা।
 
রবিবার (৫ জুলাই) ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে তাকে আটক করা হয়। আটক তাহের (৫৫) আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর পূর্বপাড়ার মরহুম সোহরাব উদ্দীনের ছেলে।
 
চুয়াডাঙ্গা পুলিশের মিডিয়া সেল থেকে এক বার্তায় জানানো হয়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই তোরগুল হাসান সোহাগ, এএসআই ফজলুল করিমসহ একদল সদস্য তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
আটক তাহেরের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
MCH
আরও পড়ুন