ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শেষ, নেইমারের বিদায়ের ঘোষণাও এসেছে। আর এমন আবেগঘন মুহূর্তে ব্রাজিলের পোস্টার বয়কে নিয়ে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
নিজের ফেসবুক পেজে নেইমার জুনিয়রের একটি প্রতীকী ছবি শেয়ার করেছেন পলাশ। ছবিতে দেখা যায়, অশ্রুসিক্ত চোখে মাঠে পড়ে থাকা একটি রাজমুকুট পেছনে ফেলে হেঁটে যাচ্ছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী তারকা। ছবির নিচে লেখা, ‘থ্যাংক ইউ’ (ধন্যবাদ)।
ছবিটির ক্যাপশনে পলাশ লেখেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

পোস্টটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই হাজার হাজার ফুটবলপ্রেমী সেখানে তাদের নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনেকেই মন্তব্যে নেইমারের প্রতি ভালোবাসা, স্মৃতি ও আবেগের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষে নেইমার জানান, জাতীয় দলের হয়ে বিশ্বকাপে এটাই ছিল তাঁর শেষ ম্যাচ। সেই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে ভক্তদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছেন।
নাটকীয় লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড
অবসরের বার্তা নেইমারের!