১১ থেকে ২০তম গ্রেডে আসতে পারে বড় পরিবর্তন

নতুন পে-স্কেলে কার বেতন কত, কাটেনি ধোঁয়াশা

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা থাকলেও প্রশাসনিক প্রস্তুতি এবং ডিজিটাল ‘আইবাস’ সফটওয়্যার জটিলতার কারণে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে এই গেজেট জারি হতে পারে। তবে গেজেট প্রকাশে বিলম্ব হলেও চাকরিজীবীরা ১ জুলাই থেকেই বকেয়াসহ (অ্যারিয়ার) বর্ধিত বেতনের সুবিধা পাবেন।

অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর খসড়া এখন চূড়ান্ত পর্যায়ে। তবে ধাপে ধাপে নাকি একবারে শতভাগ মূল বেতন কার্যকর হবে এবং কোন গ্রেডে কার বেতন কত বাড়ছে- তা নিয়ে এখনো চূড়ান্ত ধোঁয়াশা কাটেনি। বিশেষ করে শেষের ১০টি গ্রেডের (১১ থেকে ২০তম গ্রেড) বেতন নির্ধারণ নিয়ে বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানা গেছে।

এবারের পে-স্কেল বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক জানান, ধাপে ধাপে বেতন বাড়ালে সফটওয়্যারে বারবার পে-ফিক্সেশন করতে হবে। এতে প্রশাসনিক জটিলতার পাশাপাশি অবসরের কাছাকাছি থাকা কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটি নির্ধারণে বড় জটিলতা তৈরি হতে পারে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, উচ্চপর্যায়ের সচিব কমিটি বর্তমানে নতুন কাঠামোর আর্থিক প্রভাব ও সফটওয়্যার সামঞ্জস্যের বিষয়টি পর্যালোচনা করছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই খুব দ্রুত গ্রেডভিত্তিক চূড়ান্ত বেতনের তালিকা প্রকাশ করা হবে।

SN
আরও পড়ুন