এক হাজারের বেশি প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি নিয়ে আন্তর্জাতিক গবেষণা

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন দেশের উৎস ও সংগ্রহশালার সঙ্গে এর আন্তর্জাতিক সংযোগ। উজবেকিস্তান ও ঐতিহাসিক ট্রান্সঅক্সিয়ানা অঞ্চলের সঙ্গে সম্পর্কিত অনেক দুর্লভ কোরআনের পাণ্ডুলিপি বর্তমানে ইস্তাম্বুল, প্যারিস, লন্ডন, ডাবলিন, মাশহাদ, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ জাদুঘর ও গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে।

এ কারণে প্রকল্পটিতে পাণ্ডুলিপি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে, তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এর উৎস ও ইতিহাস, যে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক পরিবেশে এটি তৈরি হয়েছিল, এর লিপিশৈলী এবং ঐতিহাসিক যোগসূত্রের ওপর।

এ প্রকল্পে উজবেকিস্তান, ফ্রান্স, তুরস্ক ও অস্ট্রিয়ার কোরআনবিষয়ক গবেষণা, পাণ্ডুলিপি অধ্যয়ন, প্রাচীন লিপিবিদ্যা এবং ইসলামী শিল্পকলার বিশেষজ্ঞ ও গবেষকেরা একসঙ্গে কাজ করছেন।

তাঁদের অংশগ্রহণে বিশ্বের বিভিন্ন জাদুঘর ও গ্রন্থাগারে সংরক্ষিত এক হাজারের বেশি দুর্লভ কোরআনের পাণ্ডুলিপির গবেষণাসংক্রান্ত তথ্য ও ডিজিটাল ছবি পর্যালোচনা করা হয়েছে। সেখান থেকে ঐতিহাসিক, পাঠগত ও শৈল্পিক গুরুত্বের বিচারে বিশেষ তাৎপর্যপূর্ণ পাণ্ডুলিপিগুলো নির্বাচন করা হয়েছে।

আন্তর্জাতিক এ সহযোগিতার ফলে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা পাণ্ডুলিপিগুলোকে একটি অভিন্ন গবেষণাপদ্ধতির আওতায় এনে তুলনামূলক বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে।

প্রকল্পটির গবেষণালব্ধ ফলাফলের প্রতিফলন দেখা যাচ্ছে ইসলামিক সিভিলাইজেশন সেন্টারের কোরআন গ্যালারিতেও।

সূত্র: ওয়ার্ল্ড সোসাইটি ফর দ্য স্টাডি, প্রিজারভেশন অ্যান্ড পপুলারাইজেশন অব দ্য কালচারাল লিগ্যাসি অব উজবেকিস্তান (ডব্লিউওএসসিইউ)

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত