মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ ও সিরাপ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় সিরাপ ও ৩ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কোন আসামীদের গ্রেপ্তার করতে পারেনি তারা। 
 
রোববার (৫ জুলাই) ভোরে ব্যাটালিয়নের সদস্যরা একযোগে এসব অভিযান পরিচালনা করেন। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/২৪-আর ও ৫২/২৫-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা বাগানপাড়া গ্রামের মো. মমিন তক্কেলের বাঁশবাগানে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৬ বোতল ভারতীয় সিরাপ এবং ১ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
এদিকে, খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৮৪-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের একটি পাটখেতে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে আরও ২ হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
উদ্ধারকৃত সব মালামাল আসামীবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
MCH/YA
আরও পড়ুন