ইউসিবি ৭৭৫ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুর অনুমোদন 

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ৭৭৫ কোটি ১৮ লাখ টাকার রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড-এর খসড়া প্রসপেক্টাসও অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ইউসিবি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যু করতে পারবে। বিদ্যমান প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইটস শেয়ার বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমে ব্যাংকটি ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা মূলধন সংগ্রহ করবে।

বিএসইসি জানিয়েছে, রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে।

এছাড়া কমিশন সভায় ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড-এর খসড়া প্রসপেক্টাস ও সংক্ষিপ্ত প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ২৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত