অ্যাঙ্কল মনিটরেও নির্বাচনে লড়বেন ল্য পেন

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেনের অংশগ্রহণের পথ সুগম হলো। তবে ইউরোপীয় ইউনিয়নের তহবিল অপব্যবহারের অভিযোগে তার দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রাখা হয়েছে। এর ফলে তাকে সম্ভবত অ্যাঙ্কল মনিটর (ইলেকট্রনিক নজরদারি যন্ত্র) পরা অবস্থায় নিজ বাড়িতে থাকতে হবে।

আদালত রায় দিয়েছে, ল্য পেনকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে এর মধ্যে দুই বছর স্থগিত করা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক নজরদারি ট্যাগ বা অ্যাঙ্কল মনিটরের মাধ্যমে নিজ বাড়িতে থেকে সাজা ভোগ করতে হবে।

আপিল আদালত কার্যত তার নির্বাচনে অংশ নেওয়ার নিষেধাজ্ঞার মেয়াদও কমিয়ে মাত্র ১৫ মাস করেছে। প্রযুক্তিগতভাবে তার ওপর ৪৫ মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার মধ্যে ৩০ মাস স্থগিত থাকবে। পাশাপাশি তাকে ১ লাখ ইউরো (প্রায় ১ লাখ ১৪ হাজার ডলার) জরিমানাও করা হয়েছে।

এই রায়ের অর্থ হলো, ২০২৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি এখনো প্রার্থী হতে পারবেন, যদিও তখন তাকে ইলেকট্রনিক অ্যাঙ্কল মনিটর পরতে হতে পারে। তবে এমন পরিস্থিতিতে তার নির্বাচনী প্রচারণা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে এবং তার দল ন্যাশনাল র‍্যালির জন্যও এটি রাজনৈতিকভাবে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।

এর আগে ল্য পেন বলেছিলেন, যদি তাকে অ্যাঙ্কল ট্যাগ পরতে হয়, তাহলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করবেন।

সূত্র: সিএনএন

Attr/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত