হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও লাকি পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে বাহুবল উপজেলার আজিজ ভেঞ্চার কোম্পানির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের বাহুবল উপজেলার আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে সিলেটগামী ইউনিক পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা লাকী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ বাধলে ইউনিক পরিবহনের বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক এক জনকে মৃত ঘোষনা করেন তবে তাৎক্ষনিক তার পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মক্রতা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত বাসচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সিংড়ার চলনবিলে বন্যার পানি আসায় নৌকা তৈরির ধুম
চুয়াডাঙ্গায় বাঁশ বাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার