রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থী নিহত, নিখোঁজ ২০

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসার ওপর পাহাড় ধসে পড়েছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। এতে চাপা পড়ে এখনো নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন।  উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মক্তবের ওপর পড়ে। দুর্ঘটনার সময় মক্তবটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়ছিল।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়দের কাছে পাওয়া তথ্যমতে, আরও ২০ জনের অধিক শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়ে আছে।

MCH/AHA
আরও পড়ুন