‘আঘাত করলে পাল্টা আঘাত পাবেন’, ট্রাম্পকে গালিবাফ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকির মুখে এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, গুন্ডামি এবং প্রতিশ্রুতি ভঙ্গের দিন শেষ, এখন এসবের জন্য চড়া মূল্য দিতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গালিবাফঅত্যন্ত কঠোর ভাষায় লেখেন, "আমি পরিষ্কার করে বলতে চাই: আঘাত করবেন তো পাল্টা আঘাত পাবেন (Strike, and you will be struck)।"

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের তীব্র সমালোচনা করেন ইরানি স্পিকার।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, হরমুজ প্রণালি কোনো "মার্কিন হুমকিতে" খুলবে না, বরং এটি কেবল "ইরানি ব্যবস্থাপনার" মাধ্যমেই উন্মুক্ত হবে।

মার্কিন সামরিক পদক্ষেপ ও হুমকিকে উদ্দেশ্যহীন উল্লেখ করে ঘালিবাফ তাঁর পোস্টে আরও যোগ করেন, "বৃথা হাত-পা ছড়াবেন না, অন্যথায় আপনারা আরও গভীরে তলিয়ে যাবেন।"

সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন