দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা (ভ্যাটসহ)। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত ৬ জুলাই ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দফায় ভালো মানের প্রতি ভরি সোনার দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা কমল।
নতুন নির্ধারিত মূল্য (ভ্যাটসহ) অনুযায়ী,
- ২২ ক্যারেটের প্রতি ভরি - ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে - ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা
- ২১ ক্যারেটের প্রতি ভরি - ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে - ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা
- ১৮ ক্যারেটের প্রতি ভরি - ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে - ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা
- সনাতন পদ্ধতির প্রতি ভরি - ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে - ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা
এদিকে সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস।
নতুন নির্ধারিত মূল্য (ভ্যাটসহ) অনুযায়ী,
- ২২ ক্যারেটের প্রতি ভরি - ২৯২ টাকা কমিয়ে - ৪ হাজার ৬০৭ টাকা
- ২১ ক্যারেটের প্রতি ভরি - ২৯২ টাকা কমিয়ে - ৪ হাজার ৩৭৪ টাকা
- ১৮ ক্যারেটের প্রতি ভরি - ২৩৩ টাকা কমিয়ে - ৩ হাজার ৭৯১ টাকা
- সনাতন পদ্ধতির প্রতি ভরি - ১৭৫ টাকা কমিয়ে - ২ হাজার ৮৫৮ টাকা
সরকারি টাকায় গাড়ি ও বিদেশ ভ্রমণ বন্ধ করে পরিপত্র জারি
দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ
চট্টগ্রাম কাস্টমসে ১৬৮ কনটেইনার পণ্য উঠছে নিলামে