প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে তেহরানের সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।
তিনি বলেন, প্রতিবেশী দেশ কিংবা অঞ্চলের ইসলামি রাষ্ট্রগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো উদ্দেশ্য ইরানের নেই। বরং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের নীতিতেই বরাবর অটল রয়েছে তেহরান।
আকরামিনিয়া আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং মর্যাদা রক্ষা করা। এই দায়িত্ব পালনে তারা কোনো ধরনের প্রচেষ্টার কমতি রাখবে না।
তিনি আরও বলেন, অঞ্চলবহির্ভূত দেশগুলোর উচিত পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইরানের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা। একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।
কার হাতে ইরানের আসল নেতৃত্ব
ক্যানসার হাসপাতালের কাছে বিমান হামলায় তেহরানের নিন্দা
ইরানের সঙ্গে আলোচনায় বাধা দিচ্ছে ইসরায়েল: ভ্যান্স