ইরানের সঙ্গে আলোচনায় বাধা দিচ্ছে ইসরায়েল: ভ্যান্স

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের চলমান শান্তি আলোচনা ভেস্তে দিতে ইসরায়েল অর্থায়ন করছে।

বুধবার (১৬ জুলাই) জনপ্রিয় পডকাস্ট উপস্থাপক জো রোগানের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

ভ্যান্স বলেন, ‘আপনারা একটি অত্যন্ত সুপরিকল্পিত, বিপুল অর্থায়নে পরিচালিত প্রচারণা দেখেছেন, যার উদ্দেশ্য ছিল আলোচনাকে ব্যর্থ করে দেওয়া এবং সম্ভাব্য চুক্তি ভেস্তে দেওয়া।’

তিনি আরও দাবি করেন, ‘একদল ব্যক্তি, যারা আক্ষরিক অর্থেই ট্রাম্পের সাবেক এক প্রচার-সংশ্লিষ্ট ব্যক্তির মাধ্যমে অর্থ পেয়েছেন এবং সেই ব্যক্তি আবার ইসরায়েলি সরকারের নির্দিষ্ট কিছু পক্ষের কাছ থেকে অর্থ পেয়েছিলেন। সেই ব্যক্তিরাই এখন আমাকে তীব্রভাবে আক্রমণ করছেন।’

তবে ভ্যান্সের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন