ইরানের অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার হুমকি দিয়েছে তেহরান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করলে ইরানের সশস্ত্র বাহিনী এমনভাবে আঘাত হানবে যে, এই অঞ্চলের অবকাঠামোর কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না।
তিনি আরও বলেন, শক্তিশালী ইস্পাতের আঘাতে আঞ্চলিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে, যেন সেগুলোর অস্তিত্ব কোনোদিনই ছিল না।
এদিকে, হরমুজ প্রণালি নিয়েও কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান। জোলফাঘারি বলেন, কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের মতো বহিরাগত বা অঞ্চলবহির্ভূত কোনো দেশকে হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
তার ভাষায়, হরমুজ প্রণালি ইরানের একটি অটল ও অলঙ্ঘনীয় ‘লাল রেখা’। এই বিষয়ে কোনো ধরনের আপস বা ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। সূত্র: আলজাজিরা
'প্রতিবেশীদের সঙ্গে সংঘাত নয় সুসম্পর্ক চায় ইরান'
কার হাতে ইরানের আসল নেতৃত্ব
ক্যানসার হাসপাতালের কাছে বিমান হামলায় তেহরানের নিন্দা