কাতারের আল উদাইদ ঘাঁটিতে ইরানের বিমান হামলা

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

কাতারের আল উদাইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলমান সামরিক অভিযানের ১৫তম ধাপে এই হামলা পরিচালনা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আল উদাইদ ঘাঁটির একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি কৌশলগত আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করা হয়েছে বলে তাদের দাবি।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটির স্বাগতিক দেশগুলোকে বুঝতে হবে যে, ইরানের নির্ধারিত লাল রেখা অতিক্রম করে বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর হামলার মূল্য অত্যন্ত কঠিন এবং ভয়াবহ হবে।

একই সঙ্গে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি প্রতিপক্ষ একই ধরনের হামলা অব্যাহত রাখে, তাহলে আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।

তাদের ভাষায়, ভবিষ্যতের পাল্টা হামলাগুলো যুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত