বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই সনদের প্রতিশ্রুত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের মধ্যে নতুন করে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে। জনতার আকাঙ্ক্ষাকে দাবিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা অসম্ভব।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় চুয়াডাঙ্গার দর্শনা পৌর অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জুবায়ের আরো বলেন, অতীতে দেশের মানুষ ভোটাধিকার হরণ, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার নানা ঘটনার সাক্ষী হয়েছে। একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এখন সময়ের দাবী।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের প্রতিটি ওয়ার্ডকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে হবে। আদর্শিক নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের কল্যাণে নিবেদিত কার্যক্রমের মাধ্যমে জামায়াতকে মানুষের আস্থার সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবু সাদেক এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীরা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলন শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে তৃণমূলের নেতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়।
ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা
ফরিদপুরে পাটক্ষেতে থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
লালমনিরহাটে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার