মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল পরিস্থিতি ও ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের জন্য এক জরুরি ভ্রমণ সতর্কতা জারি করেছে ভারত। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয়দের আপাতত ইরান ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে সাময়িক ভিত্তিতে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস। যাত্রীদের উপলব্ধ যেকোনো ফ্লাইট ব্যবহার করে দ্রুত ইরান ত্যাগের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া নতুন মাত্রার এই রক্তক্ষয়ী সংঘাতই বর্তমান পরিস্থিতির প্রধান কারণ। মাসখানেক আগে স্বাক্ষরিত সাময়িক যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি আরও জটিল রূপ নেয় সোমবার (২০ জুলাই), যখন মার্কিন বাহিনী টানা নবম দিনের মতো ইরানে বিমান হামলা চালায়। এরপর থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ধরনের যুদ্ধকালীন থমথমে পরিবেশ বিরাজ করছে।
সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের ওপরও। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’তে দুটি তেলবাহী ট্যাংকারে রহস্যজনক বিস্ফোরণের পর বৈশ্বিক জাহাজ চলাচল নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ রুটটি বন্ধ হয়ে পড়ার উপক্রম হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি তীব্র মূল্যস্ফীতির আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে থাকা ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলাচলের নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: আল-জাজিরা
৪ বছরে ৫ প্রধানমন্ত্রী পেলো যুক্তরাজ্য
শপথ নিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বার্নহাম
স্পেনের বিশ্বকাপ জয় যেন মার্কিন-ইসরায়েল বিরোধীদের উৎসব: ইরান