বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৪ বছর

আপডেট : ১৩ জুন ২০২৩, ০২:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় আয়ু হয় ৭২.৪ বছর। যা ২০২১ সালে ছিল ৭২.৩ বছর। মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠিানে এ তথ্য জানানো হয়। 

২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৭ কোটি ২ লাখ ৬০ হাজার। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪৩ লাখ ৩০ হাজার এবং নারী ৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।

এছাড়া দেশে স্বাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৪ শতাংশ।

image

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস ডিজি (চলতি দায়িত্ব) পরিমল চন্দ্র বসু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।

MB
আরও পড়ুন