ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে কমছে ভুট্টার চাষ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

ইরান যুদ্ধের জেরে সার ও জ্বালানির আকাশচুম্বী দামের কারণে মার্কিন কৃষকরা চলতি বছর ভুট্টার আবাদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এক সতর্কবার্তায় জানিয়েছে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহ হারাচ্ছেন।

ইউএসডিএ’র তথ্যমতে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে যেখানে ৪০ মিলিয়ন হেক্টর (৯৮.৮ মিলিয়ন একর) জমিতে ভুট্টার আবাদ হয়েছিল, সেখানে চলতি বছর তা কমে ৩৮.৫ মিলিয়ন হেক্টরে (৯৫.৩ মিলিয়ন একর) দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। মূলত উপসাগরীয় অঞ্চল থেকে নাইট্রোজেন সারের সরবরাহ যুদ্ধের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সারের বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

ভুট্টা এবং গম চাষে প্রচুর পরিমাণে ব্যয়বহুল সারের প্রয়োজন হয়, যা বর্তমান পরিস্থিতিতে কৃষকদের জন্য লাভজনক হচ্ছে না। কেবল সারের দাম বৃদ্ধিই নয়, কৃষকরা আরও কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে রয়েছে শস্যের নিম্নমূল্য এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চীন-নীতি বা বাণিজ্য যুদ্ধের ফলে মার্কিন ফসলের চাহিদার অনিশ্চয়তা। সব মিলিয়ে মার্কিন কৃষি খাত এখন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

SN
আরও পড়ুন