মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের রক্তক্ষয়ী সংঘাত বৃদ্ধি এবং লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১.৯৩ ডলার (বা ২ শতাংশ) বেড়ে ৯৬ মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ।
অন্যদিকে, মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১.৪৪ ডলার (বা ১.৭ শতাংশ) বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.২৭ ডলারে লেনদেন হচ্ছে। এর আগের দিনের লেনদেনেও ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ ডলারের বেশি এবং ডব্লিউটিআই-এর দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা পরিচালনা এবং লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। এই আঞ্চলিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে এতটা বাড়িয়ে দিয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বিল পাস