আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার দপ্তরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই আমন্ত্রণের চিঠি পেয়েছে বাংলাদেশ এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, সম্প্রতি বিদেশ সফরের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনও কোনো তথ্য নেই।
তিনি বলেন, যদি বাংলাদেশের সংশ্লিষ্ট কোনো দূতাবাসের কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ভারতে চলমান 'ককরোচ জনতা পার্টি'র আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ অঞ্চলে স্থিতিশীলতা প্রত্যাশা করে। তিনি বলেন, বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত নিজস্ব প্রক্রিয়ায় এ সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করি।
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ