ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন ইরাকি প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা।
বৈঠক শেষে আলী ফালেহ আল-জাইদি বলেন, তার এই সফর দুই দেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক সম্পর্কেরই প্রতিফলন। তিনি এ সফরকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের একটি সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।
ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাক ও ইরানের নিরাপত্তা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি জোর দিয়ে বলেন, ইরাকের ভূখণ্ড কোনোভাবেই ইরানের বিরুদ্ধে হুমকি সৃষ্টির জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আইএসবিরোধী যুদ্ধে ইরানের দেওয়া সহযোগিতার কথা ইরাক সবসময় স্মরণ রাখবে। পাশাপাশি দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের শোকযাত্রায় ইরাকের অংশগ্রহণের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ইরাক ও ইরানের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মিল রয়েছে। দুই দেশের স্থিতিশীলতা উভয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
পেজেশকিয়ান আরও বলেন, দ্বিপক্ষীয় উন্নয়ন ত্বরান্বিত করতে যৌথ বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: আলজাজিরা
রাশিয়ার সহায়তায় সিআইএ ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলা
ইরানে টানা ১২ রাতে যুক্তরাষ্ট্রের হামলা
লোহিত সাগরে সৌদি ২ ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন