দেশের বাজারে কমলো সোনার দাম

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘেষেণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দর ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে বাজুস। নতুন মূল্য সমন্বয়ের ফলে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনা কিনতে এখন ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর হয়েছে।

এর আগে সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

সোনার নতুন মূল্যসূচি (ভ্যাটসহ)

২২ ক্যারেট: ভরিতে ৩,৩২৪ টাকা কমে দাঁড়িয়েছে ২,২০,৮৫৮ টাকা।

২১ ক্যারেট: ভরিতে ৩,১৫০ টাকা কমে দাঁড়িয়েছে ২,১০,৯৪৩ টাকা।

১৮ ক্যারেট: ভরিতে ২,৬৮৩ টাকা কমে দাঁড়িয়েছে ১,৮১,২০০ টাকা।

সনাতন পদ্ধতি: ভরিতে ২,২১৬ টাকা কমে দাঁড়িয়েছে ১,৪৮,০১৬ টাকা।

সোনার দরপতনের সাথে সমন্বয় রেখে রুপার দামও কমিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪,৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ১৭৫ টাকা কমে ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১১৬ টাকা কমে ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ১১৬ টাকা কমিয়ে ২,৮৫৮ টাকা করা হয়েছে।

YA
আরও পড়ুন