শনিবার দুপুর পর্যন্ত আল্টিমেটাম ককরোচ জনতা পার্টির

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসছে না ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের পর দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ ছাড়া চলমান আন্দোলনের কোনো সমাধান হবে না।

শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারকে শনিবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ না হলে শিক্ষার্থীদের আন্দোলন আগের মতোই চলতে থাকবে।

বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা।

এর কয়েক ঘণ্টা আগেই আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি দাবির বিষয়ে আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন ভেঙেছিলেন। তবে সিজেপি জানিয়েছে, আন্দোলনের মূল দাবি এখনো বহাল রয়েছে।

বৈঠকের আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সরকার যদি চলমান আন্দোলনের সমাধান চায়, তাহলে একমাত্র পথ হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

সাম্প্রতিক নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের জেরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি ও আন্দোলনরত শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। দলটির দাবি, এ বিষয়ে সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং জবাবদিহি নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ অপরিহার্য। সূত্র: এনডিটিভি

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত