চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, যা বললো ইরান

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

আন্তর্জাতিক ব্যবস্থায় একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ও আধিপত্য বিস্তারের বিরুদ্ধে ইরান সামনের সারিতে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

আন্তর্জাতিক পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর তিনি এ মন্তব্য করেন।

নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ঘারিবাবাদি জানান, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ ও গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়েও কথা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে আন্তর্জাতিক ব্যবস্থায় একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ও অন্যের ওপর আধিপত্য বিস্তারের প্রবণতা মোকাবিলায় ইরানের অবস্থান নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত