বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তৃণমূলে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে বিভিন্ন নিকনির্দেশনা দেওয়া হয়।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতারা উপস্থিত আছেন।
এছাড়া বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদও বৈঠকে উপস্থিত আছেন।
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের অর্থনৈতিক নতুন সম্ভাবনা: প্রধানমন্ত্রী