দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহুল কাঙ্ক্ষিত ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট।
সোমবার (২৭ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধনী ফিতা কাটার পর বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জাপানগামী যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।
বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রুটটি এবার অত্যন্ত লাভজনক হবে এবং ইতোমধ্যে প্রথম ও ফিরতি ফ্লাইটসহ পরবর্তী একাধিক ফ্লাইটের বুকিং সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চালু হওয়া এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক এবং সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, জাপানে অবস্থানরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীদের সুবিধার কথা ভেবেই ফ্লাইটটি চালু করা হয়েছে।
প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ১৯৮০ সালে দূরদর্শী পদক্ষেপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এ রুট চালু করেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তা পুনরায় চালু করা হলো।
তিনি আরও যোগ করেন, এ রুটটি যেন আর কখনো বন্ধ না হয় সেজন্য বিমানের বহরে বোয়িংয়ের পাশাপাশি নতুন এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা ফ্লাইটটি স্থগিত করা হয়েছিল। দীর্ঘ এক বছর পর আজ রাত ২টা ২৫ মিনিটে বিজি৩৭৬ ফ্লাইটটি নারিতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
(সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়)
ভিয়েতনামের কাছে অবস্থান হারিয়ে বাংলাদেশ তৃতীয়
ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা বন্ধ করেছে দিশেহারা যুক্তরাষ্ট্র
বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় অন্তর্ভুক্ত ইরানের আলামুত দুর্গ
যুদ্ধ চললে আরও ভয়াবহ আক্রমণ : ইরান
ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে মারধর
দেয়াল ভেঙে কুর্মিটোলা হাসপাতালে বাস, নিহত ১
দৈনিক ৩ ঘণ্টা ঘুমান জাপানের প্রধানমন্ত্রী, ‘ওভারওয়ার্ক’ নিয়ে দেশজুড়ে বিতর্ক
রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষ: আহত অর্ধশতাধিক
নিয়ম ভেঙে হরমুজে প্রবেশ : মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস