চাপ দিয়ে ইরানকে দুর্বল করা যাবে না : মেজর জেনারেল সাফাভি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:২৫ এএম

বিশ্বের দাম্ভিক শক্তি ও আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যকার বর্তমান সংঘাতকে বিশ্ব রাজনীতির অন্যতম মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া সাফাভি।

তিনি জানান, দেশের সশস্ত্র বাহিনী প্রতিনিয়ত নতুন কৌশল গ্রহণ এবং যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিয়ে শত্রুপক্ষের সমস্ত সামরিক ও রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিয়েছে। রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানি জাতির সংকল্প ও ইচ্ছাশক্তিকে কোনোভাবেই দুর্বল করা সম্ভব নয়।

মেজর জেনারেল সাফাভি উল্লেখ করেন, নিপীড়ন ও বিশ্ব ঔদ্ধত্যের বিরুদ্ধে লড়াইয়ে রণাঙ্গনে প্রতিরোধ যোদ্ধাদের অবিচল উপস্থিতি ইতিমধ্যেই বড় ধরনের সাফল্য এনে দিয়েছে। 

ফলে পশ্চিমা শক্তিগুলোর প্রভাব হ্রাস পাচ্ছে এবং পশ্চিম এশীয় অঞ্চলে ইরানের কৌশলগত শক্তি ও সক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে পশ্চিমা বিশ্লেষক ও গবেষণা প্রতিষ্ঠানগুলোও বিভিন্ন ক্ষেত্রে ইরানের এই ক্রমবর্ধমান শক্তির কথা মেনে নিতে বাধ্য হচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক নানা বাধা সত্ত্বেও বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে দেশটি নিজেদের সক্ষমতা প্রমাণ করে এগিয়ে চলেছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানি জনগণের ধৈর্য ও সহনশীলতা অনেক গুণ বেড়েছে। ফলে শত্রুভাবাপন্ন দেশগুলো রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগের পুরনো কৌশল ব্যবহার করে ইরানি জাতির মনোবল ভাঙতে পারবে না।

সূত্র: ইরানি ব্রডকাস্টিং এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত