নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সোমবার ভোরের দিকে একটি প্রত্যন্ত গ্রামে অতর্কিত অনুপ্রবেশ করে নিরীহ বাসিন্দাদের লক্ষ্য করে অমানবিক তাণ্ডব চালায় একদল হামলাকারী।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কাডুনার কাউরু এলাকার ‘নারিডন’ গ্রামে মধ্যরাতের দিকে হানা দেয় সশস্ত্র গ্যাংয়ের সদস্যরা। গ্রামে ঢুকেই তারা এলোপাতাড়ি গুলি চালানোর পাশাপাশি বেশ কিছু বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, হামলাটি এতটাই আকস্মিক ছিল যে বাসিন্দারা আত্মরক্ষার কোনো সুযোগ পাননি। নিহতদের মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে এবং গুরুতর আহত আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইশায়া দাওয়া নামের এক যুবনেতা জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে বেশ কয়েকজনকে হত্যা করে পালিয়ে যায়। সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে এখন পর্যন্ত কোনো অপরাধী বা জঙ্গি গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএসডব্লিউএপি-র পাশাপাশি বিভিন্ন অপরাধী গ্যাংয়ের আধিপত্য পুরো অঞ্চলে তীব্র নিরাপত্তা সংকট তৈরি করেছে।
তথ্যসূত্র: রয়টার্স (Reuters)
চাপ দিয়ে ইরানকে দুর্বল করা যাবে না : মেজর জেনারেল সাফাভি
ইরান যুদ্ধ নিয়ে দিশেহারা ট্রাম্প প্রশাসন : মার্ক কেলি
রামুতে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ: দুই বোনসহ নিহত ৩
আমি প্রধানমন্ত্রী হলে কাতারকে 'শত্রু রাষ্ট্র' ঘোষণা করব
ইরানের স্বার্থে আঘাতের মূল্য দিতে হবে ইউক্রেনকে
খুব বেশি সময় দেওয়া হবে না : কূটনীতি কাজ না করলে ইরানে বড় হামলা