ঝিনাইদহের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০২:২২ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে শহরের ল্যাবরেটরি স্কুলে বিদ্যালয়ের পক্ষ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি শাহিনুর আলম লিটন, সাধারণ সম্পাক বজলু রহমান, বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলী, প্রধান শিক্ষক লিজা ফেরদৌস, সামাজিক ঐক্যজোট ঝিনাইদহ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক গাউস গোর্কি, ঝিনাইদহ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজুর রহমান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, গাছ প্রেমিক দিপু, হেব্বী গ্রুপের নির্বাহী পরিচালক জাহান লিমন ও বাবুল খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেড় শতাধিক ফলদ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।

শিশুদের গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা।

YA
আরও পড়ুন