টাঙ্গাইলে বৈষম্য বিরোধীদের মামলায় গ্রেপ্তার ২

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালানোর দ্বিতীয় বর্ষপূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় দুই পলাতক আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতারা হলেন, নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা বাহারুল ইসলাম বাহার ওরফে কানা বাহার এবং কাঠুরি গ্রামের ইমনের ছেলে মাছুম মিয়া। 

মঙ্গলবার (৪ আগস্ট) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করে মামলার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫আগস্ট) সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় থানা পুলিশ। 

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, বাহার ওরফে কানা বাহার এবং মাছুম দুজনেই মামলার এজাহারনামীয় আসামি। গতরাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত