মোদি-নেতানিয়াহুর ফোনালাপ, যা কথা হলো

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি নিশ্চিত করেন যে, আলাপকালে দুই নেতা ভারত ও ইসরায়েলের মধ্যকার বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করেছেন, যা ধারাবাহিকভাবে জোরদার ও বিকাশ লাভ করছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষের দিকে ইসরায়েল সফরে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদি। তাঁর ওই সফরের মাত্র কয়েক দিন পরেই ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে বিরোধীরা মোদির সেই সফরটিকে ‘অসময়োচিত’ বলে আখ্যা দিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন